সন্তানদের মোবাইল আসক্তি দূর করার জন্য কার্যকর টিপস

 সন্তানের অতিরিক্ত মোবাইল ব্যবহারে চিন্তিত জেনে নিন এমন কিছু কার্যকর টিপস যা শিশুর মোবাইল আসক্তি কমাতে সাহায্য করবে। ছোট্ট কিছু পরিবর্তনেই ফিরতে পারে সন্তানের খেলাধুলা পড়াশোনা ও পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর অভ্যাস।

সন্তানদের-মোবাইল-আসক্তি-দূর-করার-জন্য-কার্যকর-টিপস

সূচিপত্রঃ সন্তানকে মোবাইল থেকে দূরে রাখা কার্যকর টিপস

শিশুদের মোবাইল আসক্তি কমানোর সহজ ও কার্যকর কৌশল

সন্তানদের মোবাইল আসক্তি দূর করার কার্যকর কৌশল নিয়ে আজকের এই লেখাটা লিখছি। এই লেখা লিখছি কারণ এই সমস্যার এখন প্রায় প্রতিটা পরিবারই কোনো না কোনোভাবে ভুগছে। আপনার সন্তান কি সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে? খাবার বসে মোবাইল, রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন রাখতে চায় না। আপনি একা না এই সমস্যাটা এখন প্রায় প্রতিটা বাসাতেই কমবেশি আছে। আমি নিজেই অনেক অভিভাবকদের সাথে কথা বলে দেখেছি। তারা প্রায় সবাই একই কথা বলেন কি করবো বুঝতে পারছি না, ধমক দিলেও কাজ হয় না। আসলে সমস্যাটা বকাঝকা দিয়ে সমাধান হয় না, দরকার একটা পরিকল্পিত পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক কিছু বাস্তবসম্মত আর কার্যকর উপায়,যেগুলো সত্যি কাজে দিবে।  
  • প্রথমেই নিজের অভ্যাস বদলানঃ সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে চাইলে আগে নিজেকে দেখুন। বাচ্চারা যা শেখে,তার বেশিরভাগটাই আসে চোখের সামনে দেখা থেকে। আপনি যদি সারাক্ষণ মোবাইল চালান তাহলে সন্তানকে বারণ করার নৈতিক ভিত্তিটাই দুর্বল হয়ে যায়। আপনি যদি সারাক্ষণ মোবাইল ব্যবহার না করেন তাহলে আপনার সন্তান তা দেখে মোবাইল চালানো বন্ধ করবে।
  • বিকল্প কাজ ও খেলায় ব্যস্ত রাখুনঃ মোবাইল কেড়ে নিলেই সমস্যা মিটে যায়না বরং শুন্যতা তৈরি হয়। আপনার সন্তানকে মোবাইল না দিয়ে অন্য কিছু দিন। বাসায় ছোটখাটো খেলা, ছবি আঁকা, বই পড়া, ইত্যাদি করার মতো কাজে সন্তানকে যুক্ত করুন। সপ্তাহে দুই-একদিন বাইরে খেলতে নিয়ে যান এবং বন্ধুদের সাথে মেশার সুযোগ দিন। মন যত ব্যস্ত থাকবে মোবাইলের প্রতি টান তত কমবে। 
  • ঘুমানোর ঘর থেকে মোবাইল দূরে রাখুনঃ রাতে ঘুমানোর সময় মোবাইল বিছানার পাশে থাকলে আসক্তি কমানো অসম্ভব।  রাত জেগে স্ক্রল করার অভ্যাসটা এভাবেই শুরু হয়। আপনার মোবাইল এর চার্জার বাহিরের ঘরে রাখুন। সন্তানকে বুঝিয়ে বলুন ঘুমের আগে মোবাইল জমা দেওয়াটাই নিয়ম। 
আজই নিজের শিশুর মোবাইল ব্যবহারের অভ্যাসটি একটু খেয়াল করুন। ছোট্ট একটি সচেতন পরিবর্তনই হতে পারে তার সুন্দর ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

বাচ্চাদের মোবাইল ব্যবহারের অভ্যাস যেভাবে বাড়ছে

বাচ্চাদের মোবাইল ব্যবহারের অভ্যাস যেভাবে বাড়ছে। এই প্রশ্নটা আসলে অনেক অভিভাবকের মনে ঘোরে। শুরুতে মনে হয় সমস্যাটা তেমন বড় না একটু আধটু গেম খেলছে, কার্টুন দেখছে এইতো স্বাভাবিক। আপনি খেয়াল না করতে করতেই এই একটু আধটু কখন যে ঘন্টায় পরিণত হয় তা বুঝতে পারেন না।এই আসক্তি রাতারাতির মধ্যে তৈরি হয় না, ধীরে ধীরে একটা চক্রের মধ্যে দিয়ে গড়ে ওঠে। আর সেই চক্রটা বুঝতে পারলেই সন্তানদের মোবাইল আসক্তি দূর করার কার্যকর টিপসগুলো প্রয়োগ করা অনেক সহজ হয়ে জাবে।

বাচ্চারা স্বভাব তুই নতুন কিছু দেখতে জানতে ও শিখতে পছন্দ করে। মোবাইলের রঙিন ভিডিও, মজার কার্টুন, আকর্ষণীয় গেম, এবং মুহূর্তে মুহূর্তে নতুন কনটেন্ট তাদের মনোযোগ সহজেই ধরে রাখে। একটি ভিডিও শেষ হতেই আরেকটি ভিডিও সামনে চলে আসে। ফলে তারা বুঝতেই পারে না কখন কয়েক মিনিটের ব্যবহার কয়েক ঘন্টায় পরিণত হচ্ছে। অনেক সময় বাবা-মা ব্যস্ত থাকলে বাচ্চাকে শান্ত রাখতে হাতে মোবাইল তুলে দেন। প্রথমে বিষয়টি সহজ সমাধান মনে হলেও বারবার এমনটা হতে হতে শিশুর মধ্যে মোবাইলের প্রতি নির্ভরতা তৈরি হতে পারে। 

একসময় মোবাইল ছাড়া খাওয়া। ঘুমানো কিংবা সময় কাটানো তাদের কাছে কঠিন মনে হবে। দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের কারণে শিশুর ঘুমের সময় কমে যাবে। শারীরিক খেলাধুলা কমে যাবে এবং পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে অসুবিধা হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা বন্ধুদের সঙ্গে মেলামেশা করা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ কমে যাবে। তবে মনে রাখতে হবে মোবাইল ব্যবহার করলেই প্রতিটি ক্ষতি হবে এমন নয়। বয়স অনুযায়ী উপযুক্ত শিক্ষামূলক কনটেন্ট নির্দিষ্ট সময়সীমা হলে মোবাইল ব্যবহার করা যাবে। 

প্রযুক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তাই দের একেবারে প্রগতি বিমুখ করে রাখা বাস্তবসম্মত নয়। প্রয়োজন প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো। এবং বাস্তব জীবনের আনন্দের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। আপনি যদি আজ থেকেই শিশুর মোবাইল ব্যবহারের অভ্যাসের দিকে একটু বেশি মনোযোগ দেন তার জন্য একটি সুন্দর ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করতে পারবেন। মনে রাখবেন শিশুর সবচেয়ে বড় প্রয়োজন একটি স্মার্টফোন নয় তার প্রয়োজন আপনার সময় স্নেহ যত্ন এবং সঠিক দিক নির্দেশনা।
সন্তানদের-মোবাইল-আসক্তি-দূর-করার-জন্য-কার্যকর-টিপস

সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে বাবা-মায়ের করণীয়

একবার ভেবে দেখুন তো আপনার সন্তান দিনের কতটা সময় মোবাইলের পর্দার দিকে তাকিয়ে কাটাচ্ছে। যে বয়সে তার মাঠে দৌড়ানোর কথা বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা নতুন কিছু শেখার কথা সেই বয়সেই কি সেই ঘন্টার পর ঘন্টা মোবাইলে জগতে হারিয়ে থাকছে। বর্তমান সময়ের মোবাইল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। পড়াশোনা বিনোদন কিংবা যোগাযোগ প্রায় সবকিছুতেই এর ব্যবহার রয়েছে। কিন্তু যখন এই মোবাইল একটি শিশুর সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে ওঠে তখন অভিভাবকদের চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে। 

অনেক বাবা মা অভিযোগ করেন সন্তান মোবাইল ছাড়া খেতে চায় না পড়তে বসতে চায়না এমন কি মোবাইল কেড়ে নিলে কান্নাকাটি শুরু করে। ধীরে ধীরে শিশুর স্বাভাবিক জীবন যাপন খেলাধুলা পারিবারিক সময় কাটানো এবং পড়াশোনার প্রতি আগ্রহেও পরিবর্তন দেখা যাবে। কিন্তু প্রশ্ন হল সন্তানকে কি বকাঝকা করে ভয় দেখে কিংবা জোর করে মোবাইল থেকে দূরে রাখা সম্ভব? সত্যি বলতে শুধু নিষেধ করলেই সমস্যার সমাধান হয় না। বরং সন্তানের অভ্যাস পরিবর্তন করতে হলে বাবা মাকে হতে হবে ধৈর্যশীল সচেতন এবং কৌশলী।

চলুন জেনে নেওয়া যাক সন্তানকে মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে বাবা-মায়ের কি কি করণীয়। প্রথমেই নিজের মোবাইল ব্যবহারের অভ্যাস পরিবর্তন করুন। আপনি যদি সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে বসে থাকেন তাহলে সন্তানকে শুধু মুখে বলে মোবাইল থেকে দূরে রাখার কঠিন হবে। একটি শিশু যা দেখে তা থেকে সবচেয়ে বেশি শেখে।

বাচ্চাদের মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণের উপায়

বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বড়দের পাশাপাশি ছোট বাচ্চারাও মোবাইলের প্রতি দিন দিন বেশি আকৃষ্ট হচ্ছে। কার্টুন দেখা গেম খেলা ইউটিউব ভিডিও দেখা কিংবা বিভিন্ন ধরনের বিনোদনের জন্য শিশুরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনে চোখ আটকে রাখছে। প্রথমদিকে বিষয়টি স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুর পড়াশোনা ঘুম খেলাধুলা মনোযোগ এবং স্বাভাবিক জীবন যাপনের প্রভাব ফেলবে।

অনেক বাবা মা সন্তানকে শান্ত রাখার জন্য হাতে মোবাইল তুলে দেন। আবার কেউ কেউ ব্যস্ততার কারণে শিশুকে মোবাইল দিয়ে নিজের কাজ শেষ করেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তান প্রতিদিন কতক্ষণ মোবাইল ব্যবহার করছে। সে কি প্রয়োজনের জন্য ব্যবহার করছে নাকি ধীরে ধীরে মোবাইলের ওপর নির্ভরশীল। হয়ে পড়ছে। একটি শিশুকে মোবাইল থেকে সম্পূর্ণ দূরে রাখাই সব সময় সমাধান নয়।

প্রতিটি শিশুর বয়স চাহিদা এবং মানসিক বিকাশ আলাদা। তাই সব শিশুর জন্য একই ধরনের মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা উচিত নয়। ছোট শিশুদের ক্ষেত্রে স্কিন ব্যবহারে বিশেষ সর্তকতা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দুই বছরের কম বয়সীদের স্কিন ব্যবহার এড়িয়ে চলা ভালো আর দুই থেকে চার বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক স্কিনটাইম এক ঘন্টার বেশি হওয়া উচিত নয়। কিন্তু এর চেয়ে আরো কম হলে ভালো হবে।

বড় শিশুদের ক্ষেত্রে পড়াশোনা খেলাধুলা পর্যাপ্ত ঘুম এবং পারিবারিক সময় ঠিক রেখে বিনোদনের জন্য উপযুক্ত সীমা নির্ধারণ করুন। আপনার সন্তান কতক্ষণ মোবাইল ব্যবহার করবে তা তার বয়স ও দৈনন্দিন কাজের উপর নির্ভর করে ঠিক করুন। মনে রাখবেন শুধু সময় কমানোই যথেষ্ট নয় সেই সময়ে শিশু কি দেখছে এবং কি শিখছে সেটিও গুরুত্বপূর্ণ। শিশুর মোবাইল ব্যবহার অভ্যাস নিয়ন্ত্রণ করতে প্রতিদিনের একটি সহজ রুটিন তৈরি করুন।

মোবাইলের বদলে শিশুকে আনন্দদায়ক কাজে আগ্রহী করুন

আপনার সন্তান কি একটু অবসর পেলেই মোবাইল খুঁজতে শুরু করে? কার্টুন গেম কিংবা ছোট ছোট ভিডিও দেখতে দেখতে। কখন যে ঘন্টা পার হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। আপনি কি চান আপনার সন্তান মোবাইলের পর্দার বাইরে একটি সুন্দর পৃথিবী আবিষ্কার করুক, নিজের কল্পনা শক্তি কাজে লাগা এবং আনন্দের সঙ্গে নতুন কিছু শিখতে শিখতে বড় হয়ে উঠুক। তাহলে শুধু মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞাই দেওয়াই যথেষ্ট নয়। বরং শিশু সামনে এমন কিছু আনন্দদায়ক কাজের সুযোগ তৈরি করতে হবে যেগুলো তার কাছে মোবাইলের মতোই আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

শৈশব হলো কৌতুহল কল্পনা আবিষ্কার এবং আনন্দের সময়। এই সময়ে শিশুর হাতে শুধু একটি মোবাইল তুলে না দিয়ে তার সামনে তুলে ধরুন নতুন কিছু শেখার সুযোগ প্রাকৃতিক সৌন্দর্য খেলাধুলার আনন্দ এবং পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত। উদ্যোগে হয়তো তার দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিটি শিশুর পছন্দ আলাদা এবং কেউ ছবি আঁকতে ভালোবাসে কেউ গল্প শুনতে পছন্দ করে আবার কেউ খেলাধুলা কিংবা নতুন কিছু তৈরি করতে আনন্দ পায়। তাই সব শিশুকে একই কাজে আগ্রহী করার চেষ্টা না করে আগে বুঝুন আপনার সন্তান কোন কাজটি করতে সবচেয়ে বেশি ভালোবাসে।

আপনি তাকে বিভিন্ন ধরনের কাজের সুযোগ দিতে পারেন। কখনো রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে দিন কখনো কাগজ দিয়ে খেলনা তৈরি করতে সাহায্য করুন আবার কখনো গল্পের বই হাতে দিয়ে তার কল্পনার জগতে আরো সমৃদ্ধ করে তুলুন। শিশুর যখন নিজের পছন্দের কাজ খুঁজে পাবে তখন তাকে বারবার মোবাইল থেকে দূরে থাকতে বলার প্রয়োজনও ধীরে ধীরে কমবে। কারণ আনন্দদায়ক কাজ শিশুর অবসর সময়কে অর্থবহ করে তোলে।

সন্তানকে খেলাধুলায় উৎসাহিত করার কার্যকর পদ্ধতি

সন্তানের শৈশব হোক হাসি আনন্দ আর দুরন্তপনায় ভরা। শুধু বইয়ের পাতায় ডুবে থাকা নয় মাঠের সবুজ ঘাসে ছুটে চলা বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ওঠা এবং নিজের মতো করে আনন্দ খুঁজে নেওয়ায় শিশুর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ।। খেলাধুলা শিশুর শরীরকে সুস্থ রাখে মনকে প্রফুল্ল করে এবং তার মধ্যে আত্মবিশ্বাস শৃঙ্খলা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। তাই সন্তানকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বাবা-মায়ের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরী।

আপনি যদি চান আপনার সন্তান মোবাইলের পর্দা থেকে চোখ সরিয়ে বাস্তব জীবনের আনন্দ উপভোগ করুক তাহলে তাকে খেলাধুলার প্রতি ভালোবাসা তৈরি করতে সাহায্য করুন। জোর করে নয় বরং আনন্দের মধ্যে দিয়ে তাকে খেলতে শেখান। আপনার ছোট ছোট উদ্যোগ তার প্রতিদিনের অভ্যাসের ইতিবাচক পরিবর্তন আনবে। সন্তানকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য প্রথমে তার পছন্দকে গুরুত্ব দিন। কোন শিশু ফুটবল খেলতে ভালবাসে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে আবার কেউ সাইকেল চালানো কিংবা ঘরের মধ্যে মজার খেলায় বেশি আগ্রহী।

আপনি নিজেও সন্তানের খেলার সঙ্গী হয়ে উঠুন। প্রতিদিন কিছুটা তার সঙ্গে বল খেলুন দৌড়াদৌড়ি করুন কিংবা মজার কোন খেলায় অংশ নিন। বাবা মাকে আনন্দের সঙ্গে খেলতে দেখলে শিশু খেলাধুলাকে আরো আকর্ষণীয় মনে করে। আপনার ব্যস্ত দিনের মধ্যে থেকে সন্তানের জন্য রাখা সামান্য সময়ও তার কাছে হয়ে উঠতে পারে দিনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। শিশুকে ঘরের বাইরে খেলার সুযোগ করে দিন।

মোবাইল কেড়ে নিলে শিশুর রাগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

শিশুর হাত থেকে মোবাইল সরিয়ে নিতে কান্না শুরু করে চিৎকার করে জেদ কিংবা রাগারাগি করে।মোবাইল না দিলে আপনার সন্তান কথা শুনতে চায়না। অনেক বাবা মায়ের কাছেই এটি এখন পরিচিত একটি সমস্যা। তবে মনে রাখবেন শিশুর রাগের জবাবে রাগ দেখালে দূরত্ব বাড়ে আর ধৈর্য নিয়ে বুঝিয়ে বললে তৈরি হয় বিশ্বাস ও সুন্দর অভ্যাস। শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে মোবাইল কেড়ে নেওয়া যথেষ্ট নয়। তার মনের অবস্থা বোঝা অনুভূতি কে গুরুত্ব দেওয়া এবং ধীরে ধীরে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখানো সমান জরুরী।

সন্তান রাগ করলে প্রথমে আপনি নিজের রাগ কন্ট্রোল করুন। সে চিৎকার করছে বলে আপনিও চিৎকার করবেন না। আপনি যদি উত্তর দেন তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। শান্ত গলায় কথা বলুন এবং তাকে বোঝান রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু রাগের কারণে কাউকে আঘাত করা কিংবা জিনিসপত্র ছুড়ে ফেলা ঠিক নয়। শিশু যখন কোন ভিডিও দেখছে বা গেম খেলছে তখন হঠাৎ মোবাইল কেড়ে নিলে তার মধ্যে বিরক্তি তৈরি হতে পারে।

তাই সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে তাকে জানিয়ে দিন। আপনি বলতে পারেন আর পাঁচ মিনিট খেলবে তারপর আমরা একসঙ্গে অন্য কিছু করব। এতে শিশু মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পায় এবং মোবাইল বন্ধ করার সময় বিরোধের আশঙ্কা কমে। অনেক সময় আমরা শিশুকে বলি এত রাগ করস কেন এটা কোন ব্যাপার হলো আমরা চুপ কর কিন্তু এমন কথা শিশুকে আরো হতাশ করবে। তার পরিবর্তন বলুন আমি বুঝতে পারছি তোমার খেলাটা বন্ধ করতে ভালো লাগছে না। কিন্তু এখন মোবাইল রাখার সময় হয়ে গেছে।
সন্তানদের-মোবাইল-আসক্তি-দূর-করার-জন্য-কার্যকর-টিপস

পড়াশোনায় মোবাইল এর খারাপ প্রভাব কমানোর উপায়

একটু পড়তে বসলেই কি আপনার সন্তান মোবাইল করতে শুরু করে? পড়ার টেবিলে বসে বইয়ের কথা চোখ রাখলেই কি তার মন পড়ে থাকে গেম রিলস কিংবা ইউটিউবের পর্দায়? ধীরে ধীরে এমন অভ্যাস শিশুর আগ্রহ কমিয়ে দিবে পোড়া মনে রাখতে অসুবিধা তৈরি হবে এবং পড়াশোনাকে তার কাছে বিরক্তিকর লাগবে। তবে চিন্তার কিছু নেই শিশুকে বকাঝকা করা তিনবার জোর করে মোবাইল ছড়িয়ে নেয়ার পরিবর্তে তার দৈনন্দিন জীবনকে এমন ভাবে সাজাতে হবে যাতে সে নিজের আগ্রহী পড়াশোনা থেকে ফিরে আসে।

শিশু যদি পড়াশোনা করে শুধু চাপ বকাঝকা আর পরীক্ষার সঙ্গে যুক্ত করে দেখে তাহলে সে স্বাভাবিকভাবেই সহজ আনন্দের দিকে ঢুকতে পারে। তাই পড়াকে ছোট ছোট চ্যালেঞ্জে ভাগ করুন। আজ কয়টি নতুন শব্দ শিখবে কয়টি অংক সমাধান করবে কিংবা একটি অধ্যায় থেকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে এমন লক্ষ্য তৈরি করুন। একটানা দীর্ঘ সময় পড়তে বসে থাকলে ছোট শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়। তাই তার বয়সও মনোযোগের ক্ষমতা অনুযায়ী পড়ার মাঝে ছোট বিরতি রাখুন।

সব সময় বাবা-মা বলে দেবেন কখন পড়তে হবে কি পড়তে হবে কিংবা কখন শেষ করতে হবে। এমন অভ্যাস শিশুর নিজের দায়িত্ব বল তৈরি হতে বাধ্য দিতে পারে। বরং তাকে নিজের পড়ার পরিকল্পনা তৈরি করতে সাহায্য করুন। কোন বিষয়ে আগে করবে কোন কাজটি পরে করবে এবং কতক্ষণ শেষ করার চেষ্টা করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

একজন লেখক হিসেবে আমার মনে হয় শিশুকে মোবাইল থেকে তুলে রাখার দায়িত্ব শুধু তাকে নিষেধ করার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তার সামনে এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করা জরুরী যেখানে বইয়ের পাতায় সে নতুন পৃথিবী খুঁজে পাবে পড়াশোনায় নিজের স্বপ্নের পথ দেখতে পাবে এবং পরিবারের ভালোবাসার মধ্যে বেড়ে ওঠার আনন্দ অনুভব করবে।

আমি বিশ্বাস করি প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা। প্রয়োজন শুধু সেই সম্ভাবনাকে সঠিক পথে এগিয়ে নেওয়া। আপনার সন্তানরা পড়াশোনায় ও মনোযোগী হলে তাকে ব্যর্থ বলে মনে করবেন ... তার পাশে বসুন। তার ছোট ছোট চেষ্টাকে মূল্য দিন কারণ অনেক সময় একটি শিশুর জীবনের বড় পরিবর্তন আনার জন্য কঠোর শাসনের চেয়ে আন্তরিক সহযোগিতা অনেক বেশি কার্যকর হয়ে ওঠে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mafiul Islam Anik
Md. Mafiul Islam Anik
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ডিজিটাল বাংলা বিডি এর এডমিন । তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ।