পড়াশোনায় মনোযোগ বাড়ানোর টিপস
সূচিপত্রঃ পড়াশোনা মনোযোগ বাড়ানোর টিপস
- নিজের লক্ষ্য স্থির করা
- রুটিন তৈরি করে পড়া
- পড়ার সময় মোবাইল দূরে রাখা
- একসঙ্গে অনেক বিষয়ে না পড়া
- একদিনে কতক্ষণ পড়া উচিত
নিজের লক্ষ্য স্থির করা
আপনি আজ কিভাবে পড়ছেন সেটাই ঠিক করবে আগামীকাল আপনার সাফল্য কতটা বড় হবে। সফল
হতে চান তাহলে আগে ঠিক করুন আপনি কথায় পৌঁছাতে চান। একটি সঠিক লক্ষ্য আপনার
পড়াশোনা পুরোটাই বদলে দিতে পারে। পড়াশোনায় সফল হতে শুধু বেশি সময় করলেই হয়
না কারণ কি করছেন কোথায় যেতে চান সেটা জানা আরও গুরুত্বপূর্ণ। লক্ষ্য যত স্পষ্ট
হবে পড়াশোনা মনোযোগ ধরে রাখা তত সহজ হবে।
সময় নষ্ট না করে দিনকে নিজের ভবিষ্যত গড়ার কাজে লাগান। ব্যর্থতা এলে থামা
যাবেনা কোথায় কি ভুল করেছেন তা খুঁজে বের করুন। মনে রাখবেন সাফল্য একদিনে আসে
না। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায় তৈরি হয়। আজ থেকেই নিজের লক্ষ্য ঠিক করুন
এবং আপনার ভবিষ্যতের যাত্রা শুরু করেন।
রুটিন তৈরি করে পড়া
নিয়মিত পড়াশুনায় থাকতে হলে সুন্দর একটি স্টাডি রুটিন তৈরি করা খুবই
গুরুত্বপূর্ণ। প্রতিদিন কখন কোন বিষয়ে পড়বেন তা ঠিক করে রাখুন। নিয়মিত পড়ার
অভ্যাস আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আপনার কাছে যেগুলো বিষয় খুব
কঠিন মনে হবে ওগুলোতে বেশি সময় দিন। এবং সহজ বিষয়গুলি নিয়মিত অনুশীলন
করুন।
পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন। আজকের পড়া কালকের জন্য জমিয়ে রাখবেন
না এতে অনেক সমস্যা হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার অভ্যাস গড়ে তুলতে
হবে। পড়ার সময় অন্যান্য মনোযোগ নষ্ট করার বিষয় থেকে দূরে থাকতে হবে।
পড়ার সময় মোবাইল দূরে রাখা
আমরা পড়ার সময় মোবাইল দুরে রাখবো কারণ মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ
গুলোর একটি হলো মোবাইল ফোন। মোবাইল পাশে থাকলে বারবার নোটিফিকেশন বা এসএমএস চেক
করার ইচ্ছে হয় তাহলে পড়ার প্রতি মনোযোগ কমে যায়। মোবাইল দূরে রাখলে পড়াশোনায়
মনোযোগ দেওয়া সম্ভব হবে।
আমাদের মনে রাখতে হবে মোবাইল আমাদের প্রয়োজন মেটানোর একটি মাধ্যম। কিন্তু
পড়াশোনার সময় এটি যেন আমাদের মনোযোগ কেড়ে না নেয়। তাই পড়তে বসার আগে মোবাইল
সাইলেন্ট অথবা দূরে রাখতে হবে। এতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে এবং সময় নষ্ট
হবে না।
একসঙ্গে অনেক বিষয়ে না পড়া
একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে পড়তে বসলে মনোযোগ সহজে ভাগ হয়ে যায় এবং পড়া মনে
রাখা ও কঠিন হবে। তাই একসময় এক একটি বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে
সেক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারবেন। একটি অধ্যায় শেষ করার পর কিছুক্ষণ বিরতি নিন
তারপর আরেকটি বিষয়ে যান। এতে পড়াশোনায় মনোযোগ বাড়বে। বিষয়গুলি ভালোভাবে
বুঝতে পারবেন এবং অল্প সময়ে পড়া শেষ করা সম্ভব হবে।
আপনি প্রতিদিন অল্প অল্প করে পড়ুন। যে বিষয়টি কঠিন মনে হবে সেটির জন্য একটু
সময় বেশি দিন। যে বিষয়গুলি একটু সহজ মনে হবে সেটা পরে অনুশীলন করুন এতে
পড়াশোনার মধ্যে একটি সুন্দরতম ভারসাম্য তৈরি হবে। এগুলো নিয়ে অযথা দুশ্চিন্তা
করার প্রয়োজন নেই। আজ কতগুলো বিষয় পড়বেন সেটি আগে ঠিক করে রাখুন।
একদিনে কতক্ষণ পড়া উচিত
একদিনে কতক্ষণ পড়াশোনা করা উচিত এটা নিয়ে অনেক চিন্তায় থাকে। কেউ মনে করে বেশি
সময় পড়লেই ভালো ফলাফল করা সম্ভব আবার কেউ মনে করে অল্প সময়ে
পড়ে শেষ করতে চায়। আসুন আমরা আসল কথায় আসি, প্রতিদিন নিজের
পড়াশোনার চাপ অনুযায়ী নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে এবং একসাথে অনেকক্ষণ
পড়ার চেষ্টা না করে সময়কে কয়েকটি বিভক্ত করে ভাগ করুন।
একটি নির্দিষ্ট সময়ে পড়াশোনা মনোযোগ সহকারে করুন। ত্রিশ মিনিট পড়লেন তারপর
পাঁচ মিনিট বিশ্রাম নিলেন তারপর আবার ত্রিশ মিনিট পড়লেন। এইভাবে যদি কয়েকদিন
চেষ্টা করেন তাহলে আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বসবে। এই ত্রিশ মিনিট ভালো করে
মনোযোগ সহকারে পড়তে হবে এবং পাঁচ মিনিট হাঁটাহাঁটি বা বিশ্রাম নিয়ে তারপর আবার
ত্রিশ মিনিট ভালো করে পড়তে হবে।
ডিজিটাল বাংলা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url